.
নির্বাক
তন্ময় কবিরাজ
আমি সাড়া দিতে পারি নির্বাক,
অচেতন মন দায়হীন
বৈরাগী প্রেম রাত জেগে থাকে
তোমার আঁচল ভরে উঠুক শব্দে।
অভিশাপ গলে গেল রইল সময়
দুটো মানুষের মাঝে কারা ভোট
চায়?
শুনশান দমকা ঝড়ে কবি এসে
পড়ে
নির্জনতার দেওয়ালে আমি গল্প
পড়ি একা।
...
স্বচ্ছতা
সজল
চক্রবর্তী
রোদ্দুর-সব হামলা করে,
যদি জানালা দিই খুলে।
বৃষ্টিও কেমন ঢুকে পড়ে
পথটা তার ভুলে।
শীতও তার শৈত্য নিয়ে
আসে পিছু পিছু।
ওদের জন্য আমি কি আর
ক'রতে পারি কিছু !
একদিন তাই জানালা'তে
লাগিয়ে দিলাম কাঁচ--
এখন বৃষ্টি শুনি, শৈত্য দেখি,
পাই রৌদ্রের আঁচ !
