মুহূর্ত প্লাবন => সর্ণালী মন্ডল

 মুহূর্ত প্লাবন

 সর্ণালী মন্ডল


বৃষ্টি হয়ে গেলেও কথা হয়,
মেঘে মেঘে কথা হয়।
আশ্চর্য হলেও দূরত্ব ছিঁড়ে ইশারায় দোলে মন।
এক পলক মায়াবী হাসিতে মুহূর্তরা ভেসে চলে।
হাইড্রোজেন ট্রেনে উঠে দেখি ঘন বিদ্যুৎ চমকাচ্ছে,

চমকে দেখি একা নই,

হাত ধরে আছে অন্য আমি।
#--
কোটি মাইল পেরিয়ে দেখা যায় যে পথে যাই
সেই পথেই ফিরি।
কাছে নেই অথচ সবখানে আছে।
#--
বর্ষা এলে শুধু আমি ভিজি না, ভেজে অপেক্ষা,
স্মৃতি, আর অপ্রকাশিত কথারা।
নীরবে লিখি বন্ধ কাগুজে নৌকা আর বজ্রপাতের শব্দ।
প্লাবনে ওপারে যা যায় সব আবার ফিরিয়ে দেয় এপারে।

Post a Comment

Previous Post Next Post