তুমুল উত্তাপে => আভা সরকার মণ্ডল

 

তুমুল উত্তাপে 

আভা সরকার মণ্ডল 

 


পরিমার্জিত পৃষ্ঠাটি অক্ষরপূর্ণ হয়ে উঠলে

তুমুল উত্তাপে নিভে যায় শীত

তারপরও যদি হাওয়া লাগে গায়—

কলঙ্ক তিলকের সুগন্ধ সুর 

দাগ কাটে বুকে,

 

পাতায় পাতায় পা ফেলে

সাবধানী সরোবরে পদ্ম ফোটাই

জলের সঙ্গে ঘন হওয়ার বাসনায় 

স্থলে বসে সাধন করি নির্জন।

 

ক্ষমার উঠোন কতটা বড় হলে 

দূরত্ব‌ ছোট হয়ে আসে?—

একাসনে জলকেলি করে অনুরাগ—অনুযোগ।

Post a Comment

Previous Post Next Post