হারিয়ে ফেলছি অনেক কিছুই

হারিয়ে ফেলছি অনেক কিছুই

পূর্বালী দে

 

আজকাল হারিয়ে ফেলছি অনেক কিছুই , 

হারিয়ে যাচ্ছে অনেক কিছুই

নিয়ন্ত্রণের সারিবদ্ধতায় অনেক কিছুই অদেখা ।

 

প্রতিলিপি লিখনের মতো ভিত্তিহীন কিছু ছাপ,

আমাদের পরিচয় করালো, বাস্তব তবু চিরন্তনীর সাথে,

দৈনিক ত্রুটিতে জলকামান দাও!

আগুনের ফুলকির মতো কলমের ধার,

স্বতন্ত্রতার পাঠ শেখালো ।

 

রোদ ঝলমলে পড়ন্ত বিকেল

অনামী বৈঠক সেরে , ভুলেই গেছি তোমার উপস্থিতি,

ভাবি স্মৃতি বিজড়িত , অলংকরণ  জুড়ে,

কারণে অকারণে অজস্র রীতি।।

Post a Comment

Previous Post Next Post